গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National  দেড় বছর পরে বাড়ি ফিরলেন মৃত তরুণী

     দেড় বছর পরে বাড়ি ফিরলেন মৃত তরুণী

    0
    92
    ছবি সৌজন্যে : এক্স
    তাঁকে খুনের অভিযোগে চারজন জেল খাটছেন। দেড় বছর পরে বাড়ি ফিরে এসেছেন মধ্যপ্রদেশের মৃত তরুণী। তাঁর পরিচয়  যাচাই করতে ডিএনএ পরীক্ষা করানোর কথা ভাবছে পুলিশ। ২০২৩ সালের সেপ্টেম্বরে মধ্যপ্রদেশের মান্দসৌর জেলার গান্ধীসাগর এলাকা থেকে নিখোঁজ হয়ে যান বছর ৩৫ এর ললিতা বাই নামে এক তরুণী। ঘটনার কয়েক  দিন পরেই একটি ট্রাক দুর্ঘটনার খবর সামনে আসে।
    শরীরে অাঁকা উল্কি এবং পায়ে  একটি কালো সুতো বাঁধা দেখে, দেহটি তাঁর মেয়ে  বলে জানিয়ে  দেন ললিতার বাবা। ওই ঘটনায়  খুনের মামলাও রুজু হয় । চার জন ইতিমধ্যে জেলবন্দী রয়েছে । এরই পরিবারের কাছে ফিরে এসে ললিতা জানান, পাঁচ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে রাজস্থানের কোটায়  বিক্রি করে দেওয়া  হয়েছিল।
    একথা জানার পরে ললিতার বাবা তাঁকে থানায়  নিয়ে যান। পুলিশকে গোটা ঘটনা খুলে বলেন। পুলিশ সূত্রে দাবি, ওই তরুণীর শারীরিক পরীক্ষা এবং ডিএনএ পরীক্ষাও করার চিন্তাভাবনা করা হচ্ছে।