গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National অসুস্থ লালুপ্রসাদ, বিমানে উঠতে না পেরে হাসপাতালে

    অসুস্থ লালুপ্রসাদ, বিমানে উঠতে না পেরে হাসপাতালে

    0
    85
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দিল্লি যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পরেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। ৭৬ বছরের রাজনীতিবিদকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    পরে তাঁকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হবে। তার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সের বন্দোবস্তও করা হচ্ছে। সূত্রের খবর, লালুপ্রসাদের রক্তে শর্করার মাত্রা অত্যধিক পরিমাণে বেড়ে গিয়েছে। সেই কারণেই এই অসুস্থতা।জানা যাচ্ছে,বুধবার বিকেল ৪টে ৫ নাগাদ পটনা বিমানবন্দর থেকে দিল্লির বিমানে ওঠার কথা ছিল লালুপ্রসাদের।গাড়িতে বিমানবন্দরের দিকে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।পটনার পারস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন লালুপ্রসাদ।তাঁর হার্টের সমস্যা রয়েছে।গত বছর মুম্বইয়ের একটি হাসপাতালে তাঁর অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছিল।২০১৪ সালে ওই একই হাসপাতালে ছ’ঘণ্টার অস্ত্রোপচার হয়েছিল তাঁর। এ ছাড়াও ২০২৪ সালের জুলাই মাসে শারীরিক অসুস্থতার কারণে লালুপ্রসাদ দিল্লি এইমসে ভর্তি ছিলেন বেশ কিছু দিন।বলা হচ্ছে,শুধু হৃদ্‌যন্ত্র নয়,কিডনিতেও সমস্যা রয়েছে লালুপ্রসাদের।২০২২ সালের ডিসেম্বর মাসে সিঙ্গাপুরে তাঁর কিডনি প্রতিস্থাপন হয়েছে। তাঁর কন্যা রোহিনী তাঁকে কিডনি দিয়েছিলেন।

    উল্লেখ্য,১৯৯০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন লালুপ্রসাদ।২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রীর দায়িত্বও সামলেছেন।বিহারে নব্বইয়ের দশকে পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত ডোরান্ডা ট্রেজারি মামলায় জেলের সাজাপ্রাপ্ত লালুপ্রসাদকে স্বাস্থ্যের কারণে ২০২২ সালের এপ্রিলে ঝাড়খণ্ড হাই কোর্ট জামিন দিয়েছিল।