গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home National না নাচলে সাসপেন্ড, পুলিশকে হুঁশিয়ারি লালু-পুত্রের 

    না নাচলে সাসপেন্ড, পুলিশকে হুঁশিয়ারি লালু-পুত্রের 

    0
    93
    ছবি সৌজন্যে : এক্স

    হোলির অনুষ্ঠানে প্রকাশ্যে পুলিশকে নাচতে বলে বিতর্কে জড়িয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদব।

    হোলির অনুষ্ঠানে এক পুলিশকর্মীর উদ্দেশে তিনি বলেছেন, তিনি গান গাইছেন, আর সেই তালে ওই পুলিশকর্মীকে নাচতে হবে। এখানেই না থেমে হুঁশিয়ারির সুরে ওই পুলিশকর্মীকে জানান, না-নাচলে সাসপেন্ড করা হবে। তেজপ্রতাপের নির্দেশে উপস্থিত আরজেডি সমর্থকদের মধ্যেই নাচতে শুরু করেন ওই পুলিশকর্মী। খাকি পোশাক পরে পুলিশকর্মীর নাচ এবং তেজপ্রতাপের ওই ফরমান— দুই-ই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যদিও এগুলোর সত্যতা যাচাই করেনি এস নিউজ। তেজপ্রতাপ এবং আরজেডির সমালোচনায় সরব হয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ এবং বিজেপি। জেডিইউ-র জাতীয় মুখপাত্র রাজীবরঞ্জন প্রসাদ এই ঘটনার নিন্দা করে বলেছেন, জঙ্গলরাজ শেষ হয়ে গিয়েছে।

    কিন্তু লালু যাদবের যুবরাজ গানের তালে না-নাচলে পুলিশকর্মীকে সাসপেন্ড করার হুমকি দিচ্ছেন। বিহারে লালুর দলের জোটসঙ্গী কংগ্রেস বলেছে, দুর্ভাগ্যজনক ঘটনা।