গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ল্যাম্বরগিনি কাণ্ড : গ্রেফতারির পরেই জামিন শিবমের 

    ল্যাম্বরগিনি কাণ্ড : গ্রেফতারির পরেই জামিন শিবমের 

    0
    64
    ছবি সৌজন্যে : এক্স
    ল্যাম্বরগিনি দুর্ঘটনা মামলায় উপযুক্ত প্রমাণ দিতে ব্যর্থ পুলিশ। এই পর্যবেক্ষণের পরই তামাক সংস্থার কর্ণধারের অভিযুক্ত পুত্র শিবম মিশ্রকে ২০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে কানপুরের আদালত।
    বৃহস্পতিবারই শিবমকে গ্রেফতার করেছিল পুলিশ। তার পর তাঁকে আদালতে পেশ করা হয়। শিবমের বিচারবিভাগীয় হেফাজতের আবেদন জানায় পুলিশ। কিন্তু আদালত তা খারিজ করে দেয়। জানা গিয়েছে, আদালতে শুনানির সময় শিবম নিজেই তাঁর হয়ে সওয়াল করেন।
    এর পরই পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে আদালত। নোটিসও জারি করা হয়। আদালতের পর্যবেক্ষণ, এই ঘটনায় উপযুক্ত প্রমাণ দিতে পারেনি পুলিশ। তার পরই জামিন দেওয়া হয় শিবমকে। একইসঙ্গে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে, পুলিশের তদন্তে সব রকম ভাবে সহযোগিতা করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিতে হবে।