ল্যাম্বরগিনি-কাণ্ড : গাড়ি চালাচ্ছিলেন শিবমই

0
61
ছবি সৌজন্যে : এক্স
ল্যাম্বরগিনিতে চালকের আসনে ছিলেন কানপুরের তামাক ব্যবসায়ী কে কে মিশ্রের পুত্র শিবমই। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান দেখিয়ে এমনটাই দাবি করেছে পুলিশ।
কানপুরের গ্বলতোলি এলাকায় ভিআইপি রোডের ঘটনা নিয়ে মঙ্গলবার শিবমের আইনজীবীর দাবি করেছেন, ল্যাম্বরগিনির স্টিয়ারিং শিবমের হাতে ছিল না।
গাড়ি চালাচ্ছিলেন পরিবারের এক চালক। যদিও সেই দাবি মানতে নারাজ পুলিশ। রবিবার উত্তরপ্রদেশের কানপুরের রাস্তায় ১০ কোটি টাকা দামের ল্যাম্বরগিনি দুর্ঘটনার কবলে পড়ে। সেই সময়েই প্রথমে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাইকে ধাক্কা মারে ল্যাম্বরগিনিটি। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে, বাইকআরোহী প্রায় ১০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়েন।