গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports ফের চোটে ছিটকে গেলেন ইয়ামাল

    ফের চোটে ছিটকে গেলেন ইয়ামাল

    0
    161
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    চোট আবারও হানা দিল লামিনে ইয়ামালের শরীরে। অ্যাঙ্কেলের সমস্যায় মাস খানেকের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন বার্সেলোনার তরুণ সেনসেশন।

    ১৭ বছর বয়সী ইয়ামালের চোট পাওয়ার কথা নিশ্চিত করেছে বার্সেলোনা। বিবৃতিতে তারা জানিয়েছে, তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে স্প্যানিশ ফরোয়ার্ড ইয়ামালেকে। এর আগে স্পেনের হয়ে ২০২৪ ইউরো জয়ী ইয়ামাল লা লিগার ম্যাচে লেগানাসের বিপক্ষে চোট পান। ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচের পুরোটা খেলতে পারেননি তিনি। ৭৫ মিনিটে অ্যাঙ্কেলে অস্বস্তি নিয়ে ছাড়েন মাঠ।পর দিন বার্সেলোনা জানিয়েছে, ইয়ামালের অ্যাঙ্কেলে গ্রেড ওয়ান চোট ধরা পড়েছে।অ্যাঙ্কেলের চোটেই গত মাসে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনটি ম্যাচ খেলতে পারেননি ইয়ামাল। নতুন চোটে এবার আরও কয়েকটি ম্যাচে তাকে পাবে না কাতালান ক্লাবটি।এদিকে লিগ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।

    এই ম্যাচ তো বটেই, জানুয়ারির শুরুতে কোপা দে রেতে বারবাস্ত্রো ও স্প্যানিশ সুপার কাপে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষেও ইয়ামালের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।