
ইংলিশ ফুটবল লিগের ,ইএফএল-র বার্ষিক পুরস্কার ঘোষণা করা হয়েছে।চ্যাম্পিয়নশিপের সেরা কোচ কভেন্ট্রি সিটির কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মিডলসবোরোর হেইডেন হ্যাকনি।
ল্যাম্পার্ডের হাত ধরেই দীর্ঘ ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফেরার টিকিট কেটেছে কভেন্ট্রি সিটি। মিডলসবোরোর ২৩ বছর বয়সী মিডফিল্ডার হ্যাকনি এই সিজনে ৫টি গোল ও ৮টি গোল করিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন।এছাড়া, ৬৫ বছর পর দলকে চ্যাম্পিয়নশিপে তুলে এনে সেরা কোচ হয়েছেন লিঙ্কন সিটির মাইকেল স্কুবালা। সেরা খেলোয়াড় হয়েছেন ডম ব্যালার্ড।লিগ টু’ এর সেরা কোচ ব্রমলির অ্যান্ডি উডম্যান এবং সেরা খেলোয়াড় সুইন্ডন টাউনের অ্যারন ড্রিনান।
সেরা তরুণ খেলোয়াড় জর্ডান জেমস, ডম ব্যালার্ড এবং ড্যানিয়েল কানু।ডিসেম্বরে অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে সোয়ানসি সিটির জশ টাইমনের করা দুর্দান্ত ভলিটি সেরা গোল নির্বাচিত হয়েছে।









