গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International ভ্যান্সের সঙ্গে মাছ ধরতে গিয়ে বিপাকে ল্যামি

    ভ্যান্সের সঙ্গে মাছ ধরতে গিয়ে বিপাকে ল্যামি

    0
    113
    ছবি সৌজন্যে : এক্স

    মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে মাছ ধরতে গিয়ে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি পড়েছেন বিপাকে। তাকে ২ হাজার ৫০০ পাউন্ড অর্থাৎ ৩ হাজার ৩৯৪  ডলার জরিমানা করা হতে পারে। প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় এই জরিমানার মুখোমুখি হতে পারেন তিনি।এর আগে,গত সপ্তাহে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইংল্যান্ডের গ্রামীণ অঞ্চলে অবসর সময়ে মাছ ধরতে গিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে।

    ভাইস প্রেসিডেন্টের ব্রিটেনে কর্মব্যস্ত ছুটির অংশ হিসেবে দ্বিপাক্ষিক বৈঠকের আগে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে পররাষ্ট্রমন্ত্রীর চেভেনিং কান্ট্রি বাসভবনে হ্রদে মাছ ধরছিলেন। তখন আমন্ত্রিত মিডিয়া ভ্যান্স এবং ল্যামির ছবি তুলেছিল।আইন অনুসারে, ইংল্যান্ড ও ওয়েলসে ১৩ বছর বা তার বেশি বয়সী সবাইকে ফ্রেশওয়াটার ফিশিংয়ের জন্য রড লাইসেন্স নিতে হয়। এর উদ্দেশ্য মাছের সংখ্যা রক্ষা করা এবং মৎস্যসম্পদ ঠিকঠাক রাখা। মাছ ধরার সময় সকল মৎস্যজীবীদের বৈধ রড লাইসেন্স থাকা বাধ্যতামূলক।লঙ্ঘনের শাস্তি সর্বোচ্চ ২ হাজার ৫০০ পাউন্ড অর্থাৎ ৩ হাজার ৩৯৪ ডলার পর্যন্ত জরিমানা।

    এই অবস্থায় ল্যামির অফিস জানিয়েছে, তিনি ভ্রমণের আগে লাইসেন্সটি কিনেননি এবং তারপর থেকে ভুলটি সংশোধন করার চেষ্টা করেছেন। ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী পরিবেশ সংস্থাকে লিখেছেন যে, একটি প্রশাসনিক ভুলের কারণে প্রয়োজনীয় লাইসেন্স নেওয়া হয়নি। উল্লেখ্য,গত সপ্তাহে চিভনিং হাউসের ব্যক্তিগত লেকে কূটনৈতিক অনুষ্ঠানের অংশ হিসেবে মাছ ধরা হয়েছিল।