গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata জমি দুর্নীতি, ইডি দফতরে দেবাশিস কুমার

    জমি দুর্নীতি, ইডি দফতরে দেবাশিস কুমার

    0
    18
    ছবি সৌজন্যে : নিজস্ব
    জমি দখল মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন দেবাশিস কুমার।  সোমবার দুপুরে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিয়েছেন তিনি।
    ইডি সূত্রে খবর, জমি দখলের একটি মামলার তদন্তে রাসবিহারী কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা এ বার ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী দেবাশিসকে তলব করা হয়েছিল। শনিবার জমি দখল মামলার সূত্রেই কলকাতা এবং আশপাশের কিছু জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। ওই দিন শহরের একটি সংস্থার দফতর এবং তার সঙ্গে যুক্ত আধিকারিকদের বাড়িতে তল্লাশি চলে। তদন্তকারী সংস্থার সূত্রে জানা যায়, জমি দখলের একটি মামলাকে কেন্দ্র করেই ওই তল্লাশি অভিযান। ইডি সূত্রে জানা যায়, বেআইনি ভাবে অনেক জমি দখল করার অভিযোগ উঠেছে ওই সংস্থার বিরুদ্ধে। নির্দিষ্ট কিছু প্রকল্পের নাম করে সাধারণ মানুষকে ঠকানো হয়েছে, তাঁদের জমি নিয়ে নেওয়া হয়েছে। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সংস্থার বিরুদ্ধে এই সংক্রান্ত ১৬ থেকে ১৭টি এফআইআর দায়ের হয়েছিল।
    তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়। সংস্থার নথিপত্র, জমির দলিল এবং আর্থিক লেনদেনের হিসাব খতিয়ে দেখেন ইডির আধিকারিকেরা।