সিদ্দারামাইয়ার বিরুদ্ধে জমি দুর্নীতির তদন্ত চলবে

0
112
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মাইসুরু নগরোন্নয়ন বিভাগ বা মুন্ডা-র জমি বেআইনি ভাবে বিলি করার মামলায় কনাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে লোকাযুক্ত পলিশ। এমপি-এএমএলএ আদালত জানিয়েছে, মহীশূরের লোকাযুক্ত পুলিশের এই মামলার তদন্ত চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই।

শুধু তাই নয়, পুলিশের দেওয়া চূড়ান্ত রিপোর্ট দেখার পরেই এই মামলার রায় দেওয়া হবে বলে জানিয়েছে আদালত। লোকাযুক্ত পুলিশ আদালতে এই মামলায় বি-রিপোর্ট জমা দিয়েছিল। সেই রিপোর্টে সিদ্দারামাইয়াকে ক্লিনচিট দেওয়া হয়। কিন্তু পুলিশের এই রিপোর্টকে আদালতে চ্যালেঞ্জ করে ইডি। কেন সিদ্দারামাইয়াকে অব্যাহতি দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। আদালত তার নির্দেশে স্পষ্ট করেছে, বি-রিপোর্ট-এর বিরুদ্ধে আপত্তি তোলার ক্ষমতা ইভির আছে।

তবে লোকাযুক্ত পুলিশের তদন্ত চালিয়ে যাওয়ার ব্যাপারে কোনও বাধা নেই। তদন্ত অসম্পূর্ণ থাকায় এখন এই মামলায় কোনও রায় দেবে না বলে জানিয়েছে আদালত। পূর্ণ রিপোর্ট জমা পড়ার পরই চূড়ান্ত রায় দেওয়া হবে। আগামী ৭ মে পর্যন্ত রায় স্থগিত রাখা হয়েছে।