
জমি দুর্নীতি তিন মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিল ঢাকা স্পেশাল জাজ কোর্ট। ঢাকায় পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়নের প্লট বরাদ্দে দুর্নীতির আলাদা তিন মামলায় ২১ বছরের সাজা ঘোষণা করেছে শেখ হাসিনার বিরুদ্ধে।
২০২৫ সালের জানুয়ারী মাসে ঢাকার আন্টি কোরাপশন কমিশন শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। গণহত্যার পাশাপাশি দুর্নীতিরও একাধিক মামলায় দোষী সাব্যস্ত করা হয় তাঁকে। অভিযোগ, প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বোন শেখ রেহানাকে প্লট বরাদ্দ করেন শেখ হাসিনা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে থাকা পূর্বাচলের ১০ কাটা জমি বরাদ্দ করা হয়।
সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে, মায়ের নামে প্লটের দাবিতে তৎকালীন প্রধানমন্ত্রীর ওপর চাপ সৃষ্টি করেন রেহানা-কন্যা টিউলিপ সিদ্দিক। মামলার একমাত্র গ্রেফতার হওয়া আসামী তথা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন আধিকারিক খুরশিদ আলমের তরফে দাবি করা হয়, তিনি সরকারি আধিকারিক হিসেবে ঊর্ধ্বতনের নির্দেশ পালনে বাধ্য ছিলেন।






