গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs জমি বিবাদে গুলি করে খুন

    জমি বিবাদে গুলি করে খুন

    0
    171
    ছবি সৌজন্যে : নিজস্ব
    জমি নিয়ে বিবাদের জেরে গুলি করে খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাগাড়িয়াতে। নিহত ব্যক্তির নাম বুদ্ধদেব হালদার।
    গুলিকাণ্ডের জেরে এলাকার পরিস্থিতি এখনও থমথমে রয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহতের বাড়ি উস্তি থানার শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের চক দেবী ঘোষ এলাকায়। পুলিশের দাবি, স্থানীয় জমিজমা নিয়ে কয়েকজনের সঙ্গে বৃহস্পতিবার রাতে বচসায় জড়ান বুদ্ধদেব। সেখানেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাঁকে একটি বেসরকারি হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।
    অবস্থার অবনতি হলে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।