গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home National ভূমি দফতরের আধিকারিকের ১০০ কোটির সম্পত্তি!

    ভূমি দফতরের আধিকারিকের ১০০ কোটির সম্পত্তি!

    0
    19
    ছবি সৌজন্যে : এক্স
    ভূমি দফতরের এক আধিকারিকের ১০০ কোটি টাকার সম্পত্তির হদিস পেয়েছে দুর্নীতিদমন শাখা। ইতিমধ্যেই ওই আধিকারিকের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির মামলায় অভিযোগ দায়ের হয়েছে।
    তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এসিবি। তেলেঙ্গানার হায়দরাবাদের বাসিন্দা ওই আধিকারিকের নাম সুঙ্কারি নরহরি রাও। তিনি ভূমি দফতরের যুগ্ম অধিকর্তা। জানা গিয়েছে, মঙ্গলবার ওই আধিকারিকের বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি অভিযানে যায় এসিবি। তদন্তকারীদের সন্দেহ, ১০০ কোটি নয়, তারও বেশি সম্পত্তি রয়েছে রাওয়ের। সেই সম্পত্তির খোঁজ চালানো হচ্ছে বলে এসিবি সূত্রে খবর। রাওয়ের ন’টি ঠিকানায় তল্লাশি অভিযানে যায় এসিবি। এ ছাড়াও তাঁর কয়েক জন আত্মীয়দের বাড়িতেও তল্লাশি অভিযান চলে।
    তদন্তকারীরা জানিয়েছেন, ভূমি দফতরের ওই আধিকারিকের নামে এবং বেনামে বেশ কয়েকটি ফ্ল্যাট, কয়েক একর জমি, বাংলো, বিলাসবহুল বাংলোর হদিস মিলেছে।