গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National জমি বিতর্ক : অজিত-পুত্রকে গুনতে হবে ৪২ কোটি 

    জমি বিতর্ক : অজিত-পুত্রকে গুনতে হবে ৪২ কোটি 

    0
    68
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সরকারি জমি কিনে বিপাকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের পুত্র পার্থ পাওয়ার। পুণেতে তাঁর সংস্থা যে জমি কিনেছিল, তা বেআইনি ভাবে কেনা হয়েছে বলে অভিযোগ। যদিও অজিত জানিয়েছেন, জমি কেনার ওই চুক্তি বাতিল হয়েছে।
    কিন্তু বাতিল হলে অজিত-পুত্রকে গুনতে হবে ৪২ কোটি টাকা! যুগ্ম সাব-রেজিস্ট্রার এপি ফুলাওয়ারে তাঁর নির্দেশনামায় জানিয়েছেন, সাত শতাংশ হারে শুল্ক দেওয়া আবশ্যক। ওই নির্দেশনামায় স্পষ্ট উল্লেখ করা হয়েছ, স্ট্যাম্প ডিউটি পরিশোধের পরই বাতিল করা হবে দলিলটি। পুণের মুন্ধওয়ায় একটি সরকারি জমি কেনাবেচাকে কেন্দ্র করে বিতর্কের শুরু। অভিযোগ, ওই জমি বেআইনি ভাবে বিক্রি করা হয়।
    আর তা কেনে অজিত-পুত্রের সংস্থা। শিবসেনা-ইউবিটি এবং কংগ্রেসের অভিযোগ, পুণেতে যে জমি বিক্রি করা হয়েছে, তার মূল্য প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা। খাতায়কলমে তা কম করে দেখানো হয়েছে।