
তিন দিন নিখোঁজের পর এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার কেলেবলা গ্রামে। পরিবারের অভিযোগ জমি সংক্রান্ত বিবাদে সন্দীপ পালকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। গ্রাম থেকে বেশকিছুটা দূরে গাছে ঝুলন্ত অবস্থায় ঝুলছিল দেহটি।
স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। জানা গিয়েছে বাঁকুড়া সদর থানার কেলেবলা গ্রামে বেশকিছুদিন ধরেই জমিজমা সংক্রান্ত বিবাদ চলছিল। সম্প্রতি বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়।
দিন তিনেক আগে থানায় অভিযোগ দায়েরের পর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান বছর ৫২-র সন্দীপ পাল। এরপর রবিবার তাঁর ঝুলন্ত দেহ মেলে। দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।









