
পুকুর সংস্কারকে কেন্দ্র করে পারিবারিক বিবাদে ভাইয়ের গায়ে আগুন লাগানোর অভিযোগ উঠেছে খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে। ভয়াবহ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরে। এরপরই অভিযুক্তের বাড়ি ও দোকানঘরে ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা।
সূত্রের খবর, পুকুর থেকে মোরাম কাটাকে কেন্দ্র করে দুই কাকাতো ভাইয়ের মধ্যে তীব্র ঝামেলা শুরু হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এক ভাই আরেকজনের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা দ্রুত তাকে হুগলির আগামবাগ হাসপাতালে স্থানান্তর করেন।
বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।ঘটনার খবর পেয়ে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ঘটনার তদন্ত শুরু হয়েছে।









