
বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের ঢুকিয়ে ল্যান্ড জিহাদ বা জমি দখল করানো হচ্ছে জনজাতিদের। বিরসা মুণ্ডার জন্মজয়ন্তীর অনুষ্ঠানে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এদের বঞ্চিত করে আদতে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া অধিকার কেড়ে নিয়েছে। একইসঙ্গে তাঁর দাবি হাজার হাজার লক্ষ লক্ষ জাল এসএসসি সার্টিফিকেট বিলি করেছে তৃণমূল সরকার। যেটুকু সুযোগ জনজাতিরা পেতেন তাও কেড়ে নেওয়া হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা আরও দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় জনজাতিদের জন্য অনেক কিছু করতে চেয়েছিলেন।
কিন্তু রাজ্য সরকার সেই কর্মসূচি করতে দেয়নি। অথচ বিহার, ওড়িশা, অসমের জনজাতিদের প্রভুত উন্নয়ন হয়েছে।
