আসানসোলে জমি মাফিয়াদের তাণ্ডব, জেলাশাসকে চিঠি মন্ত্রী মলয়ের

0
644
ছবি সৌজন্যে : নিজস্ব

মুখ্যমন্ত্রীর বার্তার পরেও আসানসোলে জমি মাফিয়াদের দৌরাত্ম্যে ধুন্ধুমার। আসানসোলের হিরাপুরে লাঠি, রড নিয়ে তাণ্ডব চালায় জমি মাফিয়ারা।

অন্তত ৪০-৫০ জন জমি দখলের উদ্দেশ্যে স্থানীয়দের ওপর হামলা চালায় বলে অভিযোগ। হীরাপুর থানায় অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। আসানসোল উত্তরের বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন যারা এই ঘটনায় জড়িত তাদের কাউকেই রেয়াত করা হবে না। ইতিমধ্যে জেলাশাসককে চিঠি দিয়েছেন তিনি। একটি ভিডিও ফুটেজ সামনে এসেছে তাতে দেখা গিয়েছে হিলভিউ এলাকায় অন্তত ০-৫০ জনের একটি দল এক ব্যক্তি বাড়ি ঘিরে কয়েকজনকে বেধড়ক মারধর করছে।

তাঁদের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল বলে অভিযোগ। জানা গিয়েছে আসানসোলের হীরাপুরের আপার হিলভিউ এলাকায় একটি ফাঁকা জমি দখল করতেই এই হামলা।