
মালদহের এনায়েতপুরে জমি কিনতে চাওয়ায় সেনা জওয়ানের দিদিকে মাটিতে ফেলে মারধর ও কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা আনোয়ার আলির বিরুদ্ধে।
এমনকি ফোন করে দেওয়া হয় খুনের হুমকিও। ঘরে একা পেয়ে সেনা জওয়ানের দিদিকে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, নির্যাতিতার কান টেনে ছিঁড়ে নেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ ওঠে। কর্মরত সেনা জওয়ানকে ফোনে হুমকি দেওয়ার অডিয়ো এসেছে প্রকাশ্যে। তৃণমূলের নেতা হিসাবেও হুমকি দিয়েছে। আনোয়ার আলির স্ত্রীও পঞ্চায়েত সদস্য। সেই কারণেই এলাকায় ওর এতো দাদাগিরি বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আনোয়ার এলাকাতেই ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ নির্যাতিতার।
স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন, মালদহে জঙ্গলরাজ চলছিল।








