ভূমিধস : চিনে মাটিচাপা ৩৩, উদ্ধার ২১ মরদেহ

0
18
ছবি সৌজন্যে : এক্স
চিনের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুতে ভূমিধসে মাটিচাপা পড়েছেন ৩৩ জন। তাদের মধ্যে এ পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৫৬ মিনিটে প্রদেশের দ্যাংচ্যাং জেলার রেনসাং গ্রামে এই ভূমিধস ঘটে।
চিনের রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা জানিয়েছে, গানসু প্রদেশের ওই অঞ্চলটি পাহাড়ি এবং বৃষ্টি ও অন্যান্য কারণে ভূমিক্ষয় রোধে প্রাদেশিক সরকারের উদ্যোগে সেখানে বনায়ন প্রকল্পের কাজ চলছিল। ভূমিধসের শিকার ৩৩ জনের সবাই প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন। এমনকি তারা কেউ রেনসাং গ্রামের বাসিন্দাও ছিলেন না।
ভূমিধসের অল্প সময়ের মধ্যেই দুর্যোগ মোকাবিলা দফতরের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে তৎপরতা শুরু করেন। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে সিনহুয়া।