গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ধস, জম্মু-কাশ্মীরে ট্রাকেই পচল ৭০০ কোটির আপেল

    ধস, জম্মু-কাশ্মীরে ট্রাকেই পচল ৭০০ কোটির আপেল

    0
    132
    ছবি সৌজন্যে : এক্স
    ধসে বন্ধ জম্মু-কাশ্মীরের হাইওয়ে, ট্রাকেই পচে গিয়েছে ৭০০ কোটির আপেল। সপ্তাহ তিন আগে অতিবৃষ্টির কারণে ভূমিধসের পরই বন্ধ হয়ে যায় শ্রীনগর-জম্মু হাইওয়ে। তারপর উপত্যকার বাইরে আপেল পাঠানো বন্ধ রয়েছে।
    ব্যবসায়ীদের অভিযোগ, হাইওয়ে সারানোর ক্ষেত্রে গুরুত্বের অভাব রয়েছে কর্তৃপক্ষের। শুরু হয়েছে বিক্ষোভ। রাজ্য সরকারে পাশাপাশি কেন্দ্রের কাছেও অবিলম্বে হাইওয়ে চালুর দাবি জানাচ্ছেন ফল ব্যবসায়ীরা। অন্যদিকে, জম্মু-কাশ্মীরের সরকারের তরফে এই সমস্যা সমাধানের জন্য নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে খবর।
    কাশ্মীরে ফলের মরসুম শুরু হয় মে মাসে। সে সময় চেরির চাষ হয়। পরে নাসপাতি-সহ অন্য ফলেরও চাষ হয় উপত্যকায়। তবে কাশ্মীরে সবচেয়ে বেশ উৎপাদিত হয় আপেল। শরৎকালে সেই ফল তোলা হয়। তারপরে তা দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু-সহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।