সিকিম টানেলে ধস, মৃত শ্রমিকদের দেহ ফিরল পরিবারে

0
39
ছবি সৌজন্যে : নিজস্ব

সিকিমের নির্মীয়মাণ টানেলের অন্ধকারে মিথেন গ্যাস কেড়ে নিয়েছে পশ্চিমবঙ্গের ৯ শ্রমিকের প্রাণ। আর সেই মৃত্যুর মিছিলের সবচেয়ে ভারী বোঝা এসে পড়েছে মালবাজার মহকুমার চালসার কিলকোট চা বাগানের ১১ নম্বর লাইনে।

চালসার কিলকোট চা বাগানের ১১ নম্বর লাইনে একই পাড়া থেকে হারিয়ে গিয়েছে তিন তিনটি তরতাজা প্রাণ। অন্যদিকে নাগরা কাটার মন মন দূরার বছর ২৬ এর যুবক অর্জুন সাঁওতালের দেহ ফিরতেই কান্না জলে ভেঙে পড়লেন গোটা পরিবার। কিলকোট চা বাগানের মানুষ বলছেন, বাগানে নিয়মিত কাজের অভাব। তাই প্রায় প্রতিটি পরিবারের একজন না একজনকে পেটের দায়ে ছুটতে হয় ভিনরাজ্যে।

এদিকে, কিলকোট চা বাগানের সিকিম টানেল দুর্ঘটনায় নিহত চা শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করেছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামী ও মাল বিধানসভার বিধায়ক শুক্রা মুন্ডা।