গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Darjeeling দার্জিলিংয়ে ধসে অন্তত ১৩ জনের মৃত্যু!

    দার্জিলিংয়ে ধসে অন্তত ১৩ জনের মৃত্যু!

    0
    334
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মিরিকে লোহার সেত ভেঙে পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। সুখিয়ায়া মারা গিয়েছেন চার জন। একাধিক রাস্তায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

    আটকে পড়েছেন পর্যটকেরা। সিকিম এবং কালিম্পংয়ের সঙ্গে যোগাযোগ সম্পর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানিয়েছে প্রশাসন। উত্তরবঙ্গে বৃষ্টি হবে, আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিঙে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছিল। সেই মতো শনিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। সকাল পর্যন্ত টানা বর্ষণে বিপর্যয় ঘটে গিয়েছে। তিস্তার জল বেড়ে উঠে এসেছে জাতীয় সড়কে। তিস্তাবাজারের কাছে ২৯ মাইল ভালুখোলায় তিস্তার জল উঠে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। এ ছাড়া, রাতে মিরিক এবং দুধিয়ার মাঝের লোহার সেতুর একাংশ বৃষ্টিতে ভেঙে গিয়েছে।

    তার ফলে শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগ বন্ধ। এমনকি, দার্জিলিং শহরের সঙ্গেও যোগাযোগ বিঘ্নিত হয়েছে।