গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International পাকিস্তানে খুন লস্কর-ই-তৈবার কমান্ডার বিলাল!

    পাকিস্তানে খুন লস্কর-ই-তৈবার কমান্ডার বিলাল!

    0
    21
    ছবি সৌজন্যে :সংগৃহীত
    পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার কমান্ডার বিলালকে খুনের অভিযোগ উঠেছে। লাহোরে ইদের প্রার্থনার পর তাঁকে গুলি করে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে।
    এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম জানিয়েছে, লস্করের সদর দফতর মুরিদকের কাছে কমান্ডার বিলাল আরিফ সরাফির উপর হামলা চালানো হয়।
    লস্করের এই সদর দফতরেই সিঁদুর অভিযানে হামলা চালিয়েছিল ভারত। স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, লাহোরে একটি মসজিদে ইদের প্রার্থনা করতে গিয়েছিলেন বিলাল। সেই মসজিদটি লস্করের সদর দফতরের কাছেই। প্রার্থনা সেরে বেরোনোর সময় তাঁর উপর বন্দুক, ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। সূত্রের খবর, এই হামলার নেপথ্যে রয়েছেন বিলালের পরিবারের সদস্যেরা। হামলাকারীদের সকলকেই গ্রেফতার করা হয়েছে বলে দাবি।