গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National করাচি থেকে ভারতকে হুমকি লস্কর-ই-তৈবার

    করাচি থেকে ভারতকে হুমকি লস্কর-ই-তৈবার

    0
    121
    ছবি সৌজন্যে : এক্স
    সীমান্তে সংঘর্ষবিরতি এবং সীমান্তপারের সন্ত্রাস পরিকাঠামোয় ভারতীয় সেনার অপারেশন সিঁদুর বন্ধ হতেই পাকিস্তানের করাচির সভা থেকে ভারতকে হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা এবং তার ঘনিষ্ঠ সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি।
    নতুন গজিয়ে ওঠা একটি সংগঠনের পতাকা নিয়ে করাচিতে প্রকাশ্য জনসভা করে হুঁশিয়ারি দেওয়া হল ভারতকে! দিফা-ই-ওয়াতন কাউন্সিল নামে একটি সংগঠনের ব্যানার-পতাকা নিয়ে পাকিস্তানের বাণিজ্য রাজধানীতে ওই সভা করে লস্কর-সহ কয়েকটি নিষিদ্ধ সংগঠন। সেখানে হাজির ছিলেন কয়েক জন কট্টরপন্থী ধর্মীয় নেতাও।
    ভারতকে হুমকির পাশাপাশি তাঁরা পাক সেনার স্তুতিতে মুখর ছিলেন। ওই সন্ত্রাসবাদী নেতাদের দাবি, সীমান্ত সংঘাতে জয়ী হয়েছে জেনারেল আসিম মুনিরের বাহিনী! নিষিদ্ধ লস্কর এবং তার সামাজিক শাখা জামাত-উদ-দাওয়ার পাশাপাশি কট্টরপন্থী গোষ্ঠী আহল-এ-সুন্নতওয়াল জামাতের নেতা-কর্মীদের সক্রিয় উপস্থিতি দেখা গিয়েছে করাচির ওই সভায়।