গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National মালেগাঁও মামলায় অন্তিম ৪ অভিযুক্তর মুক্তি

    মালেগাঁও মামলায় অন্তিম ৪ অভিযুক্তর মুক্তি

    0
    10
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    মালেগাঁও বিস্ফোরণ মামলায় অন্তিম চার অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছে বম্বে হাইকোর্ট।  বেকসুর খালাস পেলেন চার অভিযুক্ত মনোহর নারওয়ারিয়া, রাজেন্দ্র চৌধুরী, ধান সিং এবং লোকেশ শর্মা।
    ফলে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-এর শুরু করা মামলাটির আপাতত সমাপ্তি হল। যদিও এখনও পর্যন্ত বম্বে হাই কোর্টের লিখিত বিস্তারিত নির্দেশিকা প্রকাশ্যে আসেনি। আগেই প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর ওরফে সাধ্বী প্রজ্ঞা-সহ সাত অভিযুক্তকে বেকসুর খালাস করেছিল বিশেষ এনআইএ আদালত। যদিও বাকি চার অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছিল। বুধবার প্রমাণের অভাবে মহারাষ্ট্রের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলায় সকল অভিযুক্তই নির্দোষ ঘোষণা করেছে আদালত। বিচারপতি চন্দ্রশেখর এবং বিচারপতি শ্যাম চন্দকের বেঞ্চে মামলা উঠেছিল।
    অভিযুক্তেরা এনআইএর চার্জশিট তথা মামলা থেকে নিষ্কৃতির জন্য আবেদন করেছিলেন। তাঁদের বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক অভিযোগ ছিল। প্রমাণের অভাবে সেই আবেদনে সাড়া দিল আদালত।