
চ্যাম্পিয়ন্স লিগে ফেইনুর্ডের মাঠে প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকায় ফিরতি লেগে সান সিরোতে জয় ছাড়া বিকল্প ছিল না এসি মিলানের। শুরুর মিনিটে সান্তিয়াগো হিমিনেজের গোলে সেই লক্ষ্যে এগিয়েও যায় দলটি।
কিন্তু তাতেও রক্ষা হয়নি। ৭৩ মিনিটে হুলিয়ান কারানজার গোলে সমতায় ফেরে ফেইনুর্ড।আর তাতেই কপাল পুড়েছে সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। দু’ লেগ মিলিয়ে ২-১ গোলে হেরে মিলানকে বিদায় নিতে হয়েছে প্লে-অফ পর্ব থেকেই।খেলা শুরুর ৩৬ সেকেন্ডে গোল করে ভালো শুরুর আভাস দেয় এসি মিলান। গোল করেছেন মিলান ফরোয়ার্ড সান্তিয়াগো হিমিনেজ।
ইউরোপিয়ান প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই সিজনে হিমিনেজ যে দলের হয়ে লিগ পর্বে গোল করেছেন, ক্লাব পাল্টানোর পর সেই দলের বিপক্ষেই প্লে-অফের ফিরতি লেগে গোল করলেন। প্রাক্তন ক্লাবের বিপক্ষে গোল করে উদযাপন করেননি তিনি।অবশ্য শেষ রক্ষা হয়নি মিলানের।








