গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports শেষ মুহূর্তে ভারতের বিশ্বকাপ দলে পরিবর্তন

    শেষ মুহূর্তে ভারতের বিশ্বকাপ দলে পরিবর্তন

    0
    92
    ছবি সৌজন্যে : এক্স

    টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী দিনেই আমেরিকার মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের আয়োজক ভারত। তবে বিশ্বকাপে নামার ঠিক আগের মুহূর্তে বড় ধাক্কা খেয়েছে রোহিত-সূর্যকুমারদের শিবির।

    চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন তরুণ পেসার হার্ষিত রানা। তার জায়গায় ডাক পেয়েছেন দীর্ঘ দিন ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজ।ভারতীয় ক্রিকেট বোর্ড,বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর হার্ষিত রানাকে বিশ্বকাপের জন্য অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাঁটুর ব্যথা নিয়ে মাঠ ছাড়েন রানা। এক ওভারের বেশি বল করতে পারেননি তিনি। সেই ওভারেই খরচ করেন ১৬ রান।রানআপে দু’ দফা সমস্যা হওয়ার পর স্পষ্ট অস্বস্তিতে মাঠ ত্যাগ করেন ডানহাতি পেসার হার্ষিত রানা। স্ক্যান রিপোর্টের অপেক্ষায় থাকলেও বিষয়টি নিয়ে আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

    অন্যদিকে,সংক্ষিপ্ত সংস্করণের দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য ছিলেন সিরাজ। সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি।