মেসির অনুষ্ঠানে শেষমুহূর্তে বদল, দাবি সিপির, নজরে বিশ্বকাপ

0
112
ছবি সৌজন্যে : নিজস্ব
যুবভারতীকাণ্ডে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার, বিধাননগরের সিপি মকেশ কুমারকে শোকজ করা হয়েছে।
তখন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মার দাবি মেসির কলকাতা সফরে শেষ মুহূর্তে অনুষ্ঠান সূচিতে বদল আনা হয়েছিল। সেটা পুলিশকে জানানো হয়নি। মেসির সফরে মূল আয়োজক শতদ্রু দত্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। মেসির ইভেন্টের মূল আয়োজক শতদ্রু দত্ত-র সঙ্গে কলকাতা পুলিশের যোগাযোগ প্রসঙ্গে সিপি বলেছেন একসময় তাঁর সঙ্গে দেখা হয়েছিল, কারণ তখন মেসির থাকার কথা ছিল তাজ বেঙ্গল হোটেলে। পরে অনুষ্ঠান অন্যদিকে হওয়ায় আর যোগাযোগ হয়নি। জানা গিয়েছে মেসির তাজ বেঙ্গলে থাকার কথা হলেও পরে হায়াতে ওঠেন। সিপি মনোজ কুমারের দাবি শেষ মুহূর্তে মেসির অনুষ্ঠান সূচিতে বদল আনা হয়েছিল। একইসঙ্গে আগামী বছর কলকাতার ইডেন গার্ডেন্সে ক্রিকেট বিশ্বকাপ, সেই প্রসঙ্গে সিপি ভর্মা বলেছেন যুবভারতী স্টেডিয়ামের ঘটনার থেকে শিক্ষা নিয়ে এবার অনেক আগেই প্রস্তুতি শুরু হয়েছে। সমস্ত বিষয় নোট করা হয়েছে।
সমস্ত বিষয় নোট করা হয়েছে। নিরাপত্তার যাতে কোনও ফাঁকফোকর না থাকে তারজন্য স্টেকহোল্ডার এবং আয়োজকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হবে।