লতা সাবরেওয়ালের ডিভোর্স 

0
171
ছবি সৌজন্যে :ফেসবুক

দীর্ঘ ১৬ বছরের বৈবাহিক জীবনের অবসান ঘটালেন বলিউড অভিনেত্রী লতা সাবরেওয়াল। ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায় ধারাবাহিক ও বিবাহ সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, তিনি ও তাঁর স্বামী সঞ্জীব শেঠ আলাদা হয়ে গেছেন। 

এক আবেগঘন পোস্টে লতা লিখেছেন, দীর্ঘদিন নীরব থাকার পর জানাচ্ছেন,তিনি তাঁর স্বামীর থেকে আলাদা হয়ে গিয়েছেন। তাঁদের সন্তান আরভের জন্য কৃতজ্ঞ। তার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। তবে সবার কাছে অনুরোধ, দয়া করে তাঁর এবং তাঁর পরিবারের মানসিক শান্তি রক্ষায় এ বিষয়ে প্রশ্ন করা বা যোগাযোগ না করার অনুরোধ জানাচ্ছেন। উল্লেখ্য ২০০৯ সালে বিয়ে করেন লতা ও সঞ্জীব। তার আগেই ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায় ধারাবাহিকে অক্ষরার ,হিনা খানের চরিত্র, বাবা-মায়ের ভূমিকায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে গড়ে ওঠে তাঁদের সম্পর্ক। বিয়ের পর তাঁদের একমাত্র সন্তান আরভ।তবে সঞ্জীব শেঠের এটি ছিল দ্বিতীয় বিয়ে। এর আগে ১৯৯৩ সালে অভিনেত্রী রেশম টিপনিসকে বিয়ে করেছিলেন তিনি। সে সংসার ভেঙে যায় ২০০৪ সালে। রেশম ও সঞ্জীবের দুটি সন্তান ঋষিকা ও মানব। এদিকে টেলিভিশন ছাড়াও বলিউডের ইশক ভিশক, বিবাহ ও প্রেম রতন ধন পায়োসহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন লতা সাবরেওয়াল। এছাড়া ইশক মে মারজাওয়ান, ঘর এক স্বপ্না, নাগিনসহ বহু জনপ্রিয় ধারাবাহিকে ছিলেন তিনি। তবে ২০২১ সালে নিয়মিত টেলিভিশন কাজ থেকে সরে আসেন অভিনেত্রী লতা সাবরেওয়াল।