গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment মা হতে চেয়েছিলেন শেফালি

    মা হতে চেয়েছিলেন শেফালি

    0
    219
    ছবি সৌজন্যে : এক্স

    কাঁটা লাগা খ্যাত শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে অভিনেত্রীর পরিবার,ফ্যান ফলোয়ার, বন্ধুবান্ধব এবং বি টাউন গভীরভাবে শোকাহত। ৪২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শেফালি। তবে তার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।

    এ মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে ফরেন্সিক দল ও মুম্বাই পুলিশ।এদিকে অভিনেত্রীর সম্পর্কে তার বন্ধুরা বলছেন, শেফালি ভীষণ প্রাণবন্ত একজন মানুষ ছিলেন।বাচ্চাদের ভীষণ পছন্দ করতেন এবং নিজেও বহুবার মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অভিনেত্রী ও তাঁর স্বামী পরাগ একটি কন্যা সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন কিন্তু দত্তক নেওয়ার প্রক্রিয়া এত দীর্ঘ ছিল যে, আর জীবিত থাকা অবস্থায় তাঁর এই ইচ্ছা পূরণ হল না।অন্যদিকে ছোটবেলা থেকেই তাঁর মাথায় সন্তান দত্তক নেওয়ার ধারণা ছিল বলে জানিয়েছেন অভিনেত্রীর বাবা।শেফালি তার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, তাঁর বাবা চেয়েছিলেন সন্তান দত্তক নেওয়ার আগে তিনি নিজেই যেন প্রথম সন্তানের জন্ম দেন। এরপর তিনি যেন আরও একটি সন্তান দত্তক নেন। এক সাক্ষাৎকারে সন্তান দত্তক নেওয়ার পর বাবা ও স্বামীর প্রতিক্রিয়ার কথা জানিয়েছিলেন শেফালি। অভিনেত্রী বলেছিলেন,বাবাকে রাজি করানো সহজ ছিল না।তাঁর বাবা বলেছিলেন যে তাঁর প্রথম সন্তানটি নিজের হওয়া উচিত। তারপর আরও একটি শিশুকে দত্তক নিতে পারেন। শেফালি জারিওয়ালা, তাঁর স্বামী পরাগকে বলেছিলেন যে তিনি একটি শিশুকে দত্তক নিতে চান যাতে তাঁকে আরও ভালো ভবিষ্যৎ উপহার দেওয়া যায়। যখন তিনি, পরাগকে একথা বলেছিলেন, পরাগ রাজি হয়েছিল এবং জানিয়েছিল যে এই সিদ্ধান্তে তিনি শেফালির পাশে আছেন।শেফালি আরও জানিয়েছিলেন যে, তিনি দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন তবে এটি দু’ থেকে তিন বছর সময় নিতে পারে।তাঁর কথায়, ভারতে দত্তক নেওয়ার প্রক্রিয়া এত সহজ নয়।

    তাঁরা প্রক্রিয়া শুরু করেছিলেন, কিন্তু লকডাউনের কারণে তা থমকে গিয়েছিল। দত্তক নেওয়ার প্রক্রিয়াটি সাধারণত দুই থেকে তিন বছর সময় নেয়।শেফালিকে প্রায়ই শিশুদের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যেত।শেফালি জারিওয়ালা খুব চেয়েছিলেন মা হতে কিন্তু তাঁর সেই ইচ্ছা আর পূরণ হলো না।