
প্রয়াত হয়েছেন জম্মু-কাশ্মীরের নাগরোটার বিজেপি বিধায়ক দেবেন্দ্র সিং রানা। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের ভাই দেবেন্দ্র সিং বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।
হরিয়ানার ফরিদাবাদের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বিজেপি নেতার বয়স হয়েছিল ৫৯ বছর। কয়েকদিন আগেই জম্মু-কাশ্মীরের নাগরোটা থেকে জয় পেয়েছিলেন তিনি। জম্মুর ডোগরা গোষ্ঠীর অন্যতম মুখ ছিলেন এই বিজেপি নেতা। নাগরোটার বিধায়ক হিসেবে তাঁর ভাল কাজের উদাহরণ রয়েছে। এবারও একই কেন্দ্র থেকে পুনরায় জিতে তিনি বিধায়ক হয়েছিলেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ উপত্যকা তথা জাতীয় রাজনৈতিক মহল। প্রথম থেকেই রাজনীতির ময়দানে ছিলেন না দেবেন্দ্র সিং রানা। ব্যবসা ছিল তাঁর। সেই ব্যবসার পাশাপাশিই তিনি রাজনীতি করতে শুরু করেছিলেন। বিজেপিতে যোগ দিয়ে সাফল্যও পেয়েছিলেন।
তাঁর প্রয়াণের খবরে জম্মু-কাশ্মীরের লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, একজন দেশপ্রেমী এবং সম্মানীয় নেতাকে হারিয়েছেন। উপত্যকার মানুষের খুবই পছন্দের ব্যক্তি ছিলেন দেবেন্দ্র সিং রানা।
ছবি সৌজন্যে : এক্স








