গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল

    প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল

    0
    91
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    প্রয়াত দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল। শুক্রবার সকালে মহারাষ্ট্রের লাতুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৯০ বছর।
    দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন শিবরাজ পাতিল। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। তবে ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার পর নিরাপত্তা সংক্রান্ত ব্যর্থতার  দায় নিয়ে মনমোহন সিংহের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শিবরাজ পাতিল।
    তারপর থেকে তাকে আর সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি। দীর্ঘদিন ধরে বার্ধজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রমুখ।