গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports পাকিস্তানের পাহাড়েই অলিম্পিক স্বর্ণজয়ীর মরদেহ

    পাকিস্তানের পাহাড়েই অলিম্পিক স্বর্ণজয়ীর মরদেহ

    0
    131
    ছবি সৌজন্যে : এক্স

    পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার লাইলা পিকে পর্বতারোহণকালে পাথরধসে নিহত হন জার্মান অলিম্পিক স্বর্ণজয়ী বায়াথলিট লরা ডালমেয়ার। তবে দুর্গম ও ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণে তার শেষ ইচ্ছা অনুযায়ী উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়েছে।

    সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৭০০ মিটার বা,১৮ হাজার ৭০০ ফুট উচ্চতায় পর্বতারোহণকালে পাথরধসে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩০ বছর বয়সী ডালমেয়ার।এক বিবৃতিতে ডালমেয়ারের ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, স্থানটি অত্যন্ত দুর্গম হওয়ায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।পাকিস্তান আলপাইন ক্লাবের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে,পরিস্থিতির উন্নতি হলে ভবিষ্যতে আবার উদ্ধারের কথা ভাবা হতে পারে।রিপোর্ট অনুযায়ী,জীবিত অবস্থায় ডালমেয়ার তার সহকর্মীদের জানিয়েছিলেন,যদি তার মৃত্যুর পর উদ্ধার প্রচেষ্টা কারো জন্য ঝুঁকিপূর্ণ হয়, তাহলে তিনি চান না কেউ সে চেষ্টা করুক।উদ্ধারকারীদের একটি দলে থাকা জার্মান পর্বতারোহী থমাস হুবার বলেছেন, লরা ডালমেয়ার-র ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে সিদ্ধান্ত  নেওয়া হয়েছে, লরা ডালমেয়ারকে ওখানেই রেখে দেওয়া হোক।উদ্ধারকারী দলের আরেক সদস্য, মার্কিন পর্বতারোহী জ্যাকসন মারভেল বলেছেন, লরার মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও তা চূড়ান্ত ঝুঁকিপূর্ণ, হেলিকপ্টার দিয়ে হোক কিংবা পায়ে হেঁটে।তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মরদেহ সরানোটা হবে অসম্মানজনক।লরার সঙ্গে থাকা পর্বতারোহী মারিনা ক্রাউস জানিয়েছেন, দুর্ঘটনার মুহূর্তে তিনি নিজের চোখে দেখেন কীভাবে পাথরের আঘাতে লরা দেয়ালে আছড়ে পড়েন। উল্লেখ্য, লরা ডালমেয়ার ছিলেন জার্মানির বিখ্যাত বায়াথলিট। ২০১৮ সালের পিয়ংচ্যাং শীতকালীন অলিম্পিকে একই আসরে স্প্রিন্ট ও পারসুইট ইভেন্টে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছিলেন তিনি।

    এছাড়াও তার ঝুলিতে রয়েছে সাতটি বিশ্বচ্যাম্পিয়নশিপ স্বর্ণপদক।মাত্র ২৫ বছর বয়সে, ২০১৯ সালে তিনি পেশাদার ক্রীড়াজীবনের ইতি টানেন।