গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National ইরান সফরে যাচ্ছেন লাভরভ

    ইরান সফরে যাচ্ছেন লাভরভ

    0
    116
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এক দিনের সফরে ইরানে যাচ্ছেন। সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে ইরান ও রাশিয়ার মধ্যে বর্তমান আলাপ–আলোচনার মধ্যেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই সফর করবেন।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, সফরকালে ইরানের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে লাভরভের।এদিকে রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, আগামী মঙ্গলবার এক দিনের সফরে তেহরানে যেতে পারেন লাভরভ।উল্লেখ্য ২০২৩ সালের অক্টোবরে ইরান সফর করেন লাভরভ।আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে উত্তেজনা নিরসনে একটি বৈঠকে যোগ দিতে তিনি ওই সফরে যান।

    এদিকে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের মিত্র তেহরান ও মস্কো। ডিসেম্বরে বাশারকে উৎখাত করেন বিদ্রোহীরা।এই অবস্থায় পশ্চিমী দেশগুলো ইতিমধ্যেই তেহরান ও মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। ২০২২ সালে ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।