গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National লাভ জিহাদ রুখতে কড়া আইনের ভাবনা মহারাষ্ট্রে

    লাভ জিহাদ রুখতে কড়া আইনের ভাবনা মহারাষ্ট্রে

    0
    103
    ছবি সৌজন্যে : এক্স

    লাভ জিহাদ-এর বিরুদ্ধে আইন চালু করার পথে মহারাষ্ট্র সরকার। এ বিষয়ে খসড়া তৈরির জন্য সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন মহারাষ্ট্র পুলিশের ডিজি রশ্মি শুক্লা।

    বাকি ছয় সদস্যের মধ্যে রয়েছেন নারী এবং শিশুকল্যাণ দফতর, সংখ্যালঘু উন্নয়ন দফতর, আইন এবং বিচার দফতর, স্বরাষ্ট্র দফতর, বিশেষ সহযোগিতা দফতর এবং সামাজিক ন্যায়বিচার দফতরের প্রতিনিধিরা। সরকারি বিজ্ঞপ্তিতে লাভ জিহাদ শব্দবন্ধটি ব্যবহার করা হলেও এর ব্যাখ্যার উল্লেখ নেই। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস জানিয়েছিলেন, জোর করে ধর্মান্তরিত করা বন্ধ করতে কড়া আইন চালু করার পরিকল্পনা রয়েছে তাঁর সরকারের।

    লাভ জিহাদ রুখতে ইতিমধ্যে উত্তরপ্রদেশ, অসমের বিধানসভায় বিল পাশ করা হয়েছে। এ বার মহারাষ্ট্রেও কড়া পদক্ষেপের ভাবনাচিন্তা শুরু হল। মহারাষ্ট্রের কংগ্রেস নেতা হুসেন দালওয়াইয়ের মতে, লাভ জিহাদ বলে কিছুই হয় না।