গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk মহারাষ্ট্রে আইনশৃঙ্খলার দৈন্যদশা : রাহুল    

    মহারাষ্ট্রে আইনশৃঙ্খলার দৈন্যদশা : রাহুল    

    0
    121
    প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকির হত্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মহারাষ্ট্রে আইনশৃঙ্খলার দৈন্যদশা। এভাবেই এনডিএ সরকারকে নিশানা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
    কংগ্রেস নেতা বলেছেন, বাবা সিদ্দিকির মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এই কঠিন সময়ে কংগ্রেস তাঁর পরিবারের পাশে আছে। তবে এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মহারাষ্ট্রে আইনশৃঙ্খলার দৈন্যদশা। সরকারকে অবশ্যই এই ঘটনার দায় নিতে হবে, ন্যায়বিচার দিতে হবে। এই ঘটনার নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও।এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখলে কটাক্ষ করে বলেছেন, মুম্বইতে এমন ঘটনা ঘটতে পারে তা বিশ্বাসই করা যায় না।২ দশকেরও বেশি সময় ধরে মুম্বইয়ে  আন্ডারওয়ার্ল্ডকে নির্মূল করার পর একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফড়নবীশ সফলভাবে তাদের লক্ষ্য অর্জন করেছেন। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, বাবা সিদ্দিকির মতো নেতার মৃত্যুর খবর পেয়ে সকলে অবাক ও শোকস্তব্ধ। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও কর্মী, সমর্থকদের প্রতি সমবেদনা। এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এবং মহারাষ্ট্র সরকার যেন পুলিশ প্রশাসনকে দ্রুত ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দেয়।অন্যদিকে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘোষণা করেছেন, এই হত্যা মামলার বিচার ফাস্ট-ট্র্যাক আদালতে হবে।
    এনকাউন্টার-বিশেষজ্ঞ দয়া নায়ক ঘটনার তদন্ত করবেন। সঙ্গে মুম্বই পুলিশকে রাজ্যে আইনশৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
    ছবি  সৌজন্যে : এক্স