গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National আইন সবার ওপরে: গাভাই

    আইন সবার ওপরে: গাভাই

    0
    235
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    মানুষের ইচ্ছা যত বড়ই হোক না কেন, বিচারকের আসনে বসে কেবলমাত্র আইন ও নিজের বিবেকের কাছেই দায়বদ্ধ থাকা উচিত। গোয়া হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে এ কথাই বলেছেন দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই।

    সম্প্রতি সমাজের উঁচু স্তরের ক্রিমি লেয়ার ইস্যুতে সুপ্রিম কোর্টের রায়ে সমালোচনার মুখে পড়েন তিনি। তার জবাব দিয়ে এদিন আরও জানিয়েছেন, জনগণের মত নয়, বিচারের সিদ্ধান্তে সংবিধানই তাঁর পথপ্রদর্শক। গত বছর সুপ্রিম কোর্টের একটি সাংবিধানিক বেঞ্চ ৬-১ সংখ্যাগরিষ্ঠ রায়ে জানিয়েছিল তফসিলি জাতি ও তফসিলি উপজাতির ভিতরে উপশ্রেণি তৈরি করে আরও প্রান্তিক অংশকে আলাদা কোটা দেওয়া সম্ভব। ২০০৫ সালের যে রায়ে রাজ্য সরকারগুলোকে এমন উপশ্রেণি তৈরির ক্ষমতা দেওয়া হয়নি সেটি কার্যত বাতিল হয়ে যায়।

    সেই বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি গাভাই। তাঁর যুক্তি অনুযায়ী প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণের সুবিধা কিছু পরিবার পেয়ে আসছে, আর তাতে বৈষম্য তৈরি হচ্ছে।