আগে বেরোলেই সিদ্দিকি বা পুত্রকে নিশানা : পুলিশ 

0
150
মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকি বা তাঁর পুত্র জিশান সিদ্দিকি যিনিই আগে বেরোবেন, তাঁকেই যেন নিশানা করা হয়। শুটারদের কাছে এমনই নির্দেশ এসেছিল।
মূল অভিযুক্ত শিবকুমার গৌতমকে জেরা করে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি মুম্বই পুলিশের।পুলিশ সূত্রে খবর, শিবকুমারকে দায়িত্ব দেওয়ার সময় বোঝানো হয়েছিল, যে কাজ তিনি করতে চলেছেন, সেটি বিশ্নোই সমাজ এবং ঈশ্বরের স্বার্থে। যে তিন শুটারকে পুলিশ আগে গ্রেফতার করেছে, তাঁদের মোবাইলে জিশানের ছবি পাওয়া গিয়েছিল। ফলে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, এই হামলার লক্ষ্য ছিলেন জিশান সিদ্দিকি। জেরায় পুলিশ আরও জানতে পেরেছে যে, বাবা সিদ্দিকিকে গুলি করার পর নিজের জামা বদলে ফেলেছিলেন শিবকুমার। এমনকি, কেউ যাতে সন্দেহ করতে না পারেন, তার জন্য ওই ঘটনার পর পরই ঘটনাস্থলের কাছেই বেশ কিছুক্ষণ ঘোরাফেরাও করেন।
তারপর সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে অটোতে চেপে কুরলা যান। সেখান থেকে ট্রেনে করে ঠাণে পৌঁছন। ঠাণে থেকে ট্রেন বদলে পুণের উদ্দেশে রওনা হন। সেই সফরের মাঝপথে নিজের মোবাইল ফেলে দিয়েছিলেন।
ছবি  সৌজন্যে :  এক্স