গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Entertainment কাইলি জেনারের বিরুদ্ধে মামলা 

    কাইলি জেনারের বিরুদ্ধে মামলা 

    0
    105
    ছবি সৌজন্যে : এক্স

    মার্কিন রিয়েলিটি তারকা ও উদ্যোক্তা কাইলি জেনারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে মামলা করেছেন তাঁর প্রাক্তন ব্যক্তিগত রাঁধুনি। অভিযোগে বলা হয়েছে, উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার কথা জানানো সত্ত্বেও তাঁকে দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করা হয়, প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়নি এবং বৈষম্যমূলক আচরণের শিকার হতে হয়েছে।

    এসবের ফলেই তিনি গর্ভপাতের মতো মর্মান্তিক ঘটনার মুখোমুখি হন বলে দাবি করেছেন।এটি কাইলি জেনারের বিরুদ্ধে কর্মপরিবেশ নিয়ে ওঠা প্রথম অভিযোগ নয়। এর আগে তাঁর দুই প্রাক্তন গৃহপরিচারিকাও বিরুদ্ধ কর্মপরিবেশের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালতের নথি অনুযায়ী, পরিচয় গোপন রাখা ওই মহিলা ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত কাইলি জেনারের ব্যক্তিগত রাঁধুনি হিসেবে দায়িত্ব পালন করেন।

    মামলায় তিনি অভিযোগ করেন,গর্ভাবস্থার কারণে তাঁর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, প্রয়োজনীয় কর্মস্থল-সুবিধা দেওয়া হয়নি, মানসিক হয়রানি ও প্রতিশোধমূলক আচরণের শিকার হতে হয়েছে, যথাসময়ে ও সঠিক হারে পারিশ্রমিকও দেওয়া হয়নি। শেষ পর্যন্ত তাঁকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয় বলেও দাবি করা হয়েছে।