
এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েন মঙ্গলবার আদালত বয়কটের সিদ্ধান্ত নিয়েছে । অ্যাসোসিয়নের সভাপতি অনিল তিওয়ারি বলেছেন, শুধু বার অ্যাসোসিয়েন নয় , এলাহাবাদ হাইকোর্টের আইনজীবী ও কর্মচারীদের মোট ২২ টি সংগঠন বিচারপতি যশবন্ত বর্মার নিয়োগ আটকাতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছে । গত সপ্তাহে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার দিল্লির বাংলোয় আগুন লেগে যাওয়ায় সেখানে প্রচুর পাঁচশো টাকার পোড়া নোট পড়ে থাকতে দেখা যায় । ওই ঘটনায পাঁচ অফিসার বিচারপতির বাড়িতে গিয়েছিলেন। তাঁরাও টাকা পাওয়ার বিষয়টি লঘু করার চেষ্টা চালান বলে অভিযোগ। তাদের তদন্তের স্বার্থে ডেকে পাঠায় পুলিশ।





