বাংলাদেশে নির্যাতন, অবরুদ্ধ শ্যামবাজার, প্রতিবাদ সর্বত্র

0
142
ছবি সৌজন্যে : নিজস্ব

বাংলাদেশে সনাতনীদের ওপর নির্যাতনের প্রতিবাদে শ্যামবাজার অবরুদ্ধ করে বিক্ষোভ দেখালো হিন্দু সুরক্ষা সমিতি।

হাতে হাত রেখে মানববন্ধন করে ভারতের জাতীয় পতাকার অবমাননা, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে গর্জে উঠেছে হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা। বাংলাদেশকাণ্ডের প্রতিবাদে বারাসতেও বিশাল মিছিল করেছে হিন্দু সুরক্ষা সমিতি। এদিকে পেট্রাপোল সীমান্তে মিছিল করেছেন আইনজীবীরা। বনগাঁ মহকুমা আদালতের কয়েকশো আইনজীবী কালো কোট গায়ে পেট্রাপোল থানার জয়ন্তীপুর বাজার থেকে মিছিল শুরু করে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত যান। মিছিল থেকে ইউনূস সরকরকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। আইনজীবীরা বলেছেন দিন দিন অত্যাচারের পরিমাণ বাড়ছে, আর চুপ করে বসে থাকা নয়, এবার জবাব দেওয়ার সময় এসেছে। এদিকে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা, সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে কেষ্টপুরে ভিআইপি রোডের ওপর প্রতিবাদে সামিল হয়েছে ইস্টবেঙ্গল সমর্থকরা।

সেদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিভিন্ন ছবি তুলে ধরে গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়েছেন লাল হলুদ সমর্থকরা।