
আইনজীবীদের ঘুষিতে মুখ ফাটল পুলিশের। পুলিশ আইনজীবীদের সংঘর্ষে ধুন্ধুমার বারাসত আদালত। জানা গিয়েছে সোমবার এক আইনজীবীকে মারধরের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্তদের আদালতে পেশ করার পর পুলিশি হেফাজতের নির্দেশ হয়। আদালত থেকে অভিযুক্তদের বের করার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দেখাতে থাকেন আইনজীবীরা। বিক্ষোভ সরাতে গেলে আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়।
ধস্তাধস্তির সময় আইনজীবীদের ঘুষিতে মুখ ফেটে যায় একজন এএসআইয়ের। আহত এসআইআইকে বারাসত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।








