গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home North 24Pgs কাজে ঢিলেমি, ঠিকাদারকে ব্ল্যাক লিস্টেডের হুমকি রাজের

    কাজে ঢিলেমি, ঠিকাদারকে ব্ল্যাক লিস্টেডের হুমকি রাজের

    0
    107
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হাসপাতালের উন্নয়নের কাজে ঢিলেমি দেখে রেগে আগুন বিধায়ক রাজ চক্রবর্তী। ঠিকাদারকে ব্ল্যাক লিস্টেড করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সেলিব্রিটি বিধায়ক। ব্যারাকপুর বিএন বসু হাসপাতালের উন্নয়নে বিধায়ক তহবিল থেকে আড়াই কোটি টাকা বরাদ্দ করেছেন রাজ চক্রবর্তী।
    শুক্রবার সেই কাজের অগ্রগতি দেখতেই হাসপাতালে গিয়েছিলেন রাজ চক্রবর্তী। ২ বছর পরেও ঢিমেতালে কাজ চলছে দেখে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি বলেছেন যারা এই কাজটা পেয়েছে, তারা খুব স্লো কাজ করছে। এতে গরিব মানুষ সমস্যায় পড়ছেন। ঠিকাদারের এমন গযংগচ্ছ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কাজে গতি না আনলে ঠিকাদারকে ব্ল্যাক লিস্টেড করা হবে। তিনি আরও বলেছেন হাসপাতালে এসে জানতে পেরেছেন দুটো ন্যায্য মূলের ওষুধের কাউন্টার খোলা হয়েছে এবং দুজায়গায় দুরকম দামে ওষুধ বিক্রি হচ্ছে।
    একটা কাউন্টার থাকার পরেও কিভাবে অন্যজন টেন্ডার পেল, প্রশ্ন তুলে কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন রাজ চক্রবর্তী।