
সব তথ্য পেনড্রাইভে তাঁর কাছে রয়েছে, লক্ষ্মণ রেখা পেরলেই সব ফাঁস করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাকে ইডির তল্লাশির প্রতিবাদে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী।
যাদবপুর থেকে হাজরা ৭ কিলোমিটার মিছিলের পর সভামঞ্চ থেকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভাগ্য ভাল তিনি চেয়ারে রয়েছেন, তাই পেনড্রাইভগুলো এখনও বাইরে বের করেননি। তাঁর কাছে সব পেনড্রাইভ রয়েছে। বেশি বাড়াবাড়ি করলে সব ফাঁস করে দেবেন। মুখ্যমন্ত্রী আরও বলেছেন তিনি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেন্টেন করেন। কিন্তু একটা লক্ষ্মণরেখা রয়েছে। সেটা পেরিয়ে গেলে আর সামলে রাখতে পারবেন না।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন দেশের স্বার্থেই তিনি এগুলো এখনও ফাঁস করেননি। তিনি মুখ খুললে সারা বিশ্বে হৈচৈ হবে। দেশকে ভালবাসেন বলে তিনি এসব কিছু করেননি। কিন্তু এটা দুর্বলতা নয়।







