গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata নেপাল থেকে শিক্ষা নিন, স্লোগান টেট উত্তীর্ণদের

    নেপাল থেকে শিক্ষা নিন, স্লোগান টেট উত্তীর্ণদের

    0
    92
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দুপুরে বিধানসভার গেটে, সন্ধ্যেয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে। টেট উত্তীর্ণদেরে বিক্ষোভে উত্তাল রইল কলকাতা। নেপাল ইস্যু টেনে স্লোগানও দিয়েছেন চাকরিপ্রার্থীরা। বলতে শোনা গিয়েছে নেপাল থেকে শিক্ষা নিন, মুখ্যমন্ত্রী চাকরি দিন।

    যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দাবি পর্ষদ তো কখনওই ৫০ হাজার নিয়োগের কথা বলেনি। বৃহস্পতিবার দুপুরে টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিধানসভা চত্বর। ধর্মতলা মেট্রো স্টেশন থেকে বেরিয়েই বিধানসভার দিকে ছুটতে শুরু করেন ২০২২-র টেট উত্তীর্ণরা। পিছনে ছুটতে থাকে পুলিশ। একের পর এক ব্যারিকেড টপকে ১৪৪ ধারা উপেক্ষা করে বিধানসভার ২ নম্বর গেটের সামনে বসে পড়েন টেট উত্তীর্ণরা। এরপর বিক্ষোভ ছড়ায় ৩ নম্বর গেটে। ১৪৪ ধারা উপেক্ষা করে বিধানসভা গেটের সামনে পৌঁছতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। পুলিশের পা ধরে কান্নায় ভেঙে পড়েন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের হঠাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। সেই বিক্ষোভের আঁচ আছড়ে পড়ে কালিন্দি মোড়ে ব্রাত্য বসুর বাড়ির সামনে। সেখানেও পুলিশ বাধা দিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    যদিও শিক্ষামন্ত্রীর দাবি ৫০ হাজার নিয়োগের কথা পর্যদ কখনই বলেনি। বিষয়টি পর্ষদও জানে না। ভ্যাকেন্সির লিস্ট পাঠানো হয় জেলা থেকে। পূর্ণাঙ্গ তালিকা এখনও আসেনি। চাকরিপ্রার্থীদের দাবির পিছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন ব্রাত্য বসু।