মোদীর পোস্টারে বানান ভুল, বিজেপিকে তোপ তৃণমূলের

0
70
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মেসিকাণ্ডের পর ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরতে চেয়ে মুখ্যমন্ত্রীকে লেখা অরূপ বিশ্বাসের চিঠির বানান ভুল তুলে ধরে তৃণমূলের বাঙালির অস্মিতা নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি।

এবার নদিয়ার সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টারে বানান ভুলের অংশ তুলে ধরে পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রকল্পগুলোর উদ্বোধন করার কথা সেই পোস্টারে একাধিক বানান ভুলের বিষয়টি কার্যত পয়েন্টআউট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল। ওই পোস্টারে আশীর্বাদ, হ্রাস, পাশাপাশি, উপস্থিতি বানান ভুল ছিল।

সঠিক বানান তুলে ধরে বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের পোস্টে লেখা হয়েছে বাংলা দখলে চেষ্টা করছে অথচ বাংলা সংস্কৃতি সম্বন্ধে কোনও ধারণাই নেই বিজেপির।