গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International ‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নয়া নির্দেশিকা

    ‘অবিলম্বে ইরান ছাড়ুন’, ভারতীয়দের নয়া নির্দেশিকা

    0
    22
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পশ্চিম এশিয়ার যুদ্ধে ২ সপ্তাহের জন্য সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে আমেরিকা ও ইরান দু’পক্ষই। এরই মধ্যে ইরানে থাকা ভারতীয়দের জন্য নতুন করে কড়া সতর্কতা জারি করেছে তেহরানে থাকা ভারতীয় দূতাবাস।
    সর্বশেষ নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়েছে— যত দ্রুত সম্ভব ইরান ছেড়ে বেরিয়ে আসুন। বুধবার ইরানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের নির্দেশ দেওয়া হচ্ছে, যেভাবে হোক আপনারা দ্রুত ইরান ছেড়ে বেরিয়ে যান।কোন পথে ইরান ছাড়বেন, তা বিস্তারিত জানতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন। দূতাবাসের পরামর্শ ছাড়া কোনও আন্তর্জাতিক সীমান্তের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন না।
    যে কোনও সমস্যায় তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগযোগ করতেও বলা হয়েছে ওই নির্দেশিকায়। একইসঙ্গে দূতাবাসের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও।