
যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে আবারও তীব্র গোলাবর্ষণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, একই সঙ্গে বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে বিভিন্ন এলাকায়।
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এই অব্যাহত হামলায় অঞ্চলজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।দক্ষিণ লেবাননের বেইত লেইফ, কানতারা ও তুলিন শহরে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছেন তারা। গোলাবর্ষনের পাশাপাশি ইসরায়েলি বুলডোজার বিভিন্ন এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে। উল্লেখ্য দু দিন আগে কয়েক দশকের মধ্যে প্রথম সরাসরি আলোচনার পর লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।তবে এই যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননের কিছু এলাকায় অবস্থান ধরে রেখেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রীও জানিয়েছেন, যুদ্ধবিরতির সময়েও সেনা প্রত্যাহার করা হবে না।এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন।
দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে, বাইত ইয়াহুন এলাকায় একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
