রাহুলের মৃত্যু রহস্য, মহিলা কমিশন থেকে সরতে চান লীনা

0
71
ছবি সৌজন্যে :ফেসবুক
নিরপেক্ষ তদন্তের স্বার্থে মহিলা কমিশন থেকে সরতে চান লীনা গঙ্গোপাধ্যায়। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু রহস্যে প্রশ্ন উঠেছিল লীনার সংস্থা ম্যাজিক মোমেন্টেস-র দিকে।
তালসারিতে রাহুলের আকস্মিক মৃত্যুর পর থেকেই বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে লীনা গঙ্গোপাধ্যায়কে। শিল্পীমহলের একটা বড় অংশ তাঁর নাম নিয়ে প্রশ্নও তোলেন। ঘটনার তিনদিন পরে অবশেষে সেই ম্যাজিক মোমেন্টেস তরফে বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে লীনা গঙ্গোপাধ্যায় আর মহিলা কমিশনের চেয়ারপার্সন থাকতে চান না। ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে রাহুলের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করেছেন পরিচালক অভিনেতা অরিন্দম শীল। রাহুলের মৃত্যুর কারণ, অনেকটাই তাঁর ওপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি।
বলেছে এই দায়িত্ব পুরোপুরি প্রযোজনা সংস্থার। তাদের চুপ করে থাকা, পরিষ্কার করে সামনে এসে দায়িত্ব না নিয়ে বিবৃতি না দেওয়া সবটাই মেনে নেওয়া যায় না।